সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলফাডাঙ্গায় এক কেজি গাঁজা ও ইয়াবাসহ দম্পতি আটক

আলফাডাঙ্গায় এক কেজি গাঁজা ও ইয়াবাসহ দম্পতি আটক

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের আলফাডাঙ্গায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে আটককৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার গাজীপুর গ্রামের আলামিন মোল্যা (২৮), পার্শ্ববর্তী কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের দম্পতি সুজন শেখ (২৬) ও শিউলি বেগম (২২)।

এরআগে শুক্রবার (২০ আগস্ট) আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানার এসআই বিজয় গাইন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১২।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার (১৯ আগস্ট) গাজীপুর গ্রামের একটি রাস্তা থেকে প্রথমে আলামিন মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আলামিন মোল্যাকে জিজ্ঞাসাবাদ করলে এবং ইয়াবা কার নিকট থেকে ক্রয় করেছে জানতে চাইলে ওই দম্পতির নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে ওইদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুজন শেখের নিজ বসতঘর তল্লাশি করে একটি ব্যাগে ৬০০ গ্রাম গাঁজা ও তার স্ত্রী শিউলি বেগমের হেফাজতে থাকা অপর আরেকটি ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘ তারা পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন নিজ হেফাজতে রেখে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা পরস্পর যোগসাজশে বিক্রয় করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com