আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল দুর্ঘটনা ও বালা মুসিবত থেকে রক্ষার জন্য মহা সড়কের উপরে দোয়া মাহফিল হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) বাদ জুমা উপজেলার বৈলর মঠবাড়ী বড় পুকুর পাড় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়,ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর মঠবাড়ী বড়পুকুর পাড় এলাকার শত শত মুসুল্লিরা জুম্মার নামাজ শেষে মহাসড়কে মোনাজাতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গত এক সপ্তাহে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বৈলর বড় পুকুর পাড় এলাকায় একাধিক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ ব্যক্তি নিহত হয়েছেন,মারাত্মকভাবে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।এছাড়াও উক্ত স্থানে প্রায় প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।
Leave a Reply