সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কৃমিনাশক ওষুধ সেবনে ১৩ ভেড়ার মৃত্যু পাশে দাড়ালো ঝিনাইদহ পুলিশ,

কৃমিনাশক ওষুধ সেবনে ১৩ ভেড়ার মৃত্যু পাশে দাড়ালো ঝিনাইদহ পুলিশ,

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ
বাংলাদেশ বুলেটিন,
২০-০৮-২১ইং

কৃমিনাশক ওষুধ সেবনের ফলে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মোঃ আফজাল হোসেনের খামারের মোট ২৯ টি ভেড়ার মধ্য থেকে ১৩ টি ভেড়া মারা যায়। আফজাল হোসেন ও আরজিনা বেগম দম্পতির আয়ের একমাত্র উৎস ছিলো এই ভেড়ার খামার টি। নিজ সন্তানের মতই তারা দেখাশুনা করে বড় করে আসছিলেন বিদেশী জাতের ২৯ টি ভেড়া। খামারটি ছিলো হত দরিদ্র পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রানিসম্পদ অধিদপ্তর থেকে সরবরাহকৃত কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে ভেড়া গুলো অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ২৯ টি ভেড়ার মধ্য থেকে একে একে ১৩ টি ভেড়া মারা যায়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর নজরে আসে। পরবর্তীতে আইজিপি’র নির্দেশে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে দাড়ান। তিনি শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্থ মোঃ আফজাল হোসেনের বাড়িতে যান এবং তাদের খোঁজ খবর নেন। পুলিশ সুপার পরিবারটি টিকে ৪ টি ভেড়া এবং নগদ দশ হাজার টাকার সহায়তা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের কাছ থেকে এমন সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com