বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে ওঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে ওঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে মানববন্ধন


মোঃ ইনছান আলী ঝিনাইদহ :


ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুক দেওয়ার নামে ওঝা-কবিরাজদের অপচিকিৎসা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ‘যুব ফেডারেশন’ নামের এক যুব সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা  মহিলা আওয়ামী লীগের নেত্রী নাছিমা সিদ্দীকী বুলবুলি, সাহিত্যিক ও কবি চাঁদ অর্ণিবাণ, যুব ফেডারেশনের আহবায়ক এস এম রবি, হামদহ কালীমন্দিরের সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক স্বদেশ কুমার কুন্ডু, যুবনেতা ও সমাজসেবক মাজহারুল ইসলাম রাজা, শ্রমিক লীগ নেতা আহম্মদ মুন্সীসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুকের নামে ওঝারা অপচিকিৎসা দিচ্ছে। তাদের কারণে প্রতিবছর দেশে শত শত মানুষ মারা যায়। চলতি বছরে ঝিনাইদহে ২০ জন সাপের কামড়ে মারা গেছে। যাদের বেশির ভাগ রোগীকের ওঝারা ঝাড়ফুক দিয়েছে। অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। দেশ থেকে এসব অপচিকিৎসা বন্ধের জন্য ওঝাদের তালিকা করে গ্রেফতারের দাবি জানান তারা। শেষে এর বিরুদ্ধে জনসচেতনা বাড়াতে পথনাটিকা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com