সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

হরিরামপুরে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান


সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ


মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আজ ২০ আগস্ট ২০২১ (শুক্রবার) সকাল ১১ঃ০০ টায় পরিস্কার পরিচ্ছনতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ধুলশুড়া ইউনিয়নকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে, ধুলশুড়া ইউনিয়ন ছাত্রলীগ এ কার্যক্রম শুরু করে।এ সময় ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, রাস্তা ঘাট, নদীর তীরবর্তী স্থানে ময়লা আবর্জনা, প্লাস্টিক বোতলসহ আগাছা পরিস্কার করেন। এছাড়াও বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় তা থেকে রেহাই পেতে ও সুন্দর আগামী বিনির্মানে পরিস্কার পরিচ্ছন্নতা শুরু করেন। 
অনুষ্ঠানে ধুলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুশান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও ধুলশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিমুর রহমান সেলিম, হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য দীজেন হালদার, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী আবুল কালাম, ধুলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন হোসেন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, ছাত্রলীগের পরিস্কার পরিচ্ছতা কার্যক্রমকে সাধুবাদ। তারা আরো জানান ইউনিয়ন ছাত্রলীগ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষের  মন জয় করেছেন।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ধুলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের এ উদ্যোগ প্রশংসার দাবীদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com