সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার পাছ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া (২৩)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও মৃত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর ওই তিন বন্ধু মিলে নাসিরের মনিহারি দোকানে বসে মদ্যপান করেন। এ সময় মদের বিষক্রিয়ায় তিনজনই অচেতন হয়ে গেলে স্থানীয় ব্যক্তিরা তাঁদের পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন আজ সকাল সোয়া ১১টার দিকে এতথ্য জানান, রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply