সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর মানবিকতায় ঘর পেলেন শতবর্ষী ব্রজ রানী

প্রধানমন্ত্রীর মানবিকতায় ঘর পেলেন শতবর্ষী ব্রজ রানী

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ

চিতলমারীতে ‘শতবর্ষী বৃদ্ধা ব্রজ রানীর মানবেতর জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানবিক প্রতিবেদনটি ব্যাপক ভাইরাল হলে বিষয়টি মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দৃষ্টি গোচর হয়। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানকে ওই বৃদ্ধার ঘর তৈরিসহ সব ধরণের সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলা হয়।

এরই প্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে বৃদ্ধা ব্রজ রানীর বাড়িতে ছুনে যান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় তিনি ব্রজ রানীর জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীঘ্রই একটি পাকা বাড়ি নির্মানের উদ্যোগ গ্রহণসহ নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাকা বাড়ি পাওয়ার কথা শুনে আবেগাপ্লুত শতবর্ষী ব্রজ রানী প্রাণভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশির্বাদ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেনসহ গনমাধ্যম কর্মীবৃন্দ ও এলাকাবাসি। এলাকাবাসি জানান, ব্রজ রানীর স্বামী মারা যাওয়ার পর তিনি উপজেলার বোয়ালিয়া গ্রামে বাবার ভিটায় একটি ঝুপড়ি ঘরে বসবাস শুরু করেন।
ঘরটি বসবাসের অনুপযোগী হলেও সেখানে তিনি অতি কষ্টে দীর্ঘ ১৫ ধরে বাস করছেন। সহায়-সম্বলহীন ব্রজ রানী বাগান থেকে শাঁক-সবজি তুলে সেটি বাজারে বিক্রি করে কোন রকমভাবে জীবন নির্বাহ করেন।

এর আগে ১৭ আগস্ট চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রজ রানীকে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডল ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান করেন।

স্থানীয় জেষ্ঠ গনমাধ্যমকর্মী মোঃ একরামুল হক মুন্সী বলেন, সর্ব প্রথম তারাই শতবর্ষী ব্রজ রানীকে নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করেন। এ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় জীবনের শেষ পর্যায়ে এসে ব্রজ রানী পাকা ঘর পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ব্যাপারে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বৃদ্ধা ব্রজ রানীকে নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে তিনি বৃদ্ধা ব্রজ রানীকে ঘর নির্মান করে দেওয়ার নির্দেশ দেন। এ নির্দেশ অনুযায়ী ব্রজ রানীর জন্য ঘর নির্মানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এইকই সাথে তাকে নগদ ১০ হাজার টাকা ও প্রয়োনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com