সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের সংবাদ সম্মেলন

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের সংবাদ সম্মেলন

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় প্রবর্তিত নতুন নিয়মে সার্বিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২০ আগস্ট বেলা ১১ টায় এ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুর থানা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম।

এ সময় সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ পাঠ করেন মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।

তিনি পুলিশ সুপারের পাঠানো লিখিত বক্তব্যে বলেন, আগামী দিনে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ড্রপ ডাউস ব্যানার টাঙানো। চাকুরী প্রার্থী প্রত্যাশীরা যেন কোনভাবেই দালালের খপ্পরে না পড়েন সে বিষয়ে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা। দালালের খপ্পরে পড়ে যেন কোন চাকুরী প্রার্থীরা জমিজমা, মূল্যবান সম্পদ বিক্রয় করে অর্থ লেনদেন করতে না পারেন সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ। কোন অভিভাবক যেন মেয়ের বিয়ের ব্যাপারে চাকুরীকে পুঁজি করে লেনদেন করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ নিয়োগে অবৈধ অর্থ লেনদেন ঠেকাতে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক, অপরাধ দমন সভা, মসজিদ, মন্দির, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। এছাড়া পুলিশের কনস্টেবল নিয়োগে কোন প্রতারক অর্থ লেনদেন করলে সেটি পুলিশকে জানানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে তথ্য সরবরাহকারীর নাম সম্পন্ন গোপন রাখা হবে ও তাকে পুরস্কৃত করা হবে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন পুলিশ কনস্টেবল হিসাবে নিয়োগ পেতে প্রার্থীদের জন্য যে সকল বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো হলো দৌড়,লংজাম, হাইজাম সহ ফিটনেসের ওপর গুরুত্ব দেয়া। এছাড়াও লিখিত ও মৌখিক পরীক্ষার জন্যও প্রার্থীদের তৈরি হতে হবে। যে কোনো অনিয়ম ঠেকাতে প্রয়োজনে পুলিশ সুপার বরাবর অভিযোগ জানানো যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ লক্ষ্যে সংবাদ সম্মেলনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক ও সকল পেশাজীবী সহ সাধারন জনগনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, এস আই আবু রায়হান সরদার সহ থানার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মহাদেবপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত হন।
সংবাদ সম্মেলনে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com