রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁয় পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে লিবিয়ায় জিম্মি দশা থেকে প্রবাসী উদ্ধার ও আসামী গ্রেফতার

নওগাঁয় পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে লিবিয়ায় জিম্মি দশা থেকে প্রবাসী উদ্ধার ও আসামী গ্রেফতার

অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ

পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে লিবিয়ায় জিম্মি দশা থেকে প্রবাসী উদ্ধার ও আসামী গ্রেফতার। আজ (২০আগষ্ট) শুক্রবার দুপুর ১২টায় নওগাঁ জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খাঁন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউল, জেলা পুলিশ বিশেষ শাখা ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) কে এম সামসুদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম জানান, দীপু হোসেন (২৭), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-সাহাপুর (মাস্টারপাড়া), থানা ও জেলা-নওগাঁ ০৮ বছর পূর্ব হতে লিবিয়াতে শ্রমিক হিসেবে কর্মরত আছে। দীপু হোসেন আরো উন্নত জীবন যাপনের আশায় লিবিয়া থেকে ইতালী যাওয়ার জন্য চেষ্টা করাকালীন একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের খপ্পরে পড়ে। দীপুকে গত ১৪/০৮/২০২১ইং তারিখ সংঘবদ্ধ মানবচক্রের মূল হোতা লিবিয়া প্রবাসী ইয়াসিন মিয়া এবং কামাল হোসেনসহ আরো কয়েক জন মানব পাচারকারী ভিকটিমকে সাগর পথে ইতালী নিয়ে যাওয়ার কথা বলে নিয়া যায় এবং লিবিয়ার কোন অজ্ঞাতস্থানে আটক রাখে। একপর্যায়ে সংঘবদ্ধ মানবচক্র পাচার দলের সদস্যরা দীপুকে মারপিঠ করে এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকে ২৫,০০০০০/-(পঁচিশ লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপনের টাকা না পেলে অপহরণকারীরা দীপু হত্যা করে সাগরের পানিতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে এবং ভিকটিমকে মারপিঠ করতে থাকে। মানবপাচার চক্রের সদস্যরা মুক্তিপনের টাকা বাংলাদেশে তাদের সহযোগী ধৃত আসামী নাভিদ হাসান (২১) পিতা-মৃত হিরন মিয়া, মাতা-পিয়ারা বেওয়া, সাং-আটচাইল (মিয়াজী বাড়ী), পোঃ-দোল্লাই নবাবপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা কামাল হোসেন (৩৮),পিতা-মৃত আবু তাহের,সাং-লেবাশ প্রধানিয়া বাড়ী, থানা-চান্দিনা,জেলা-কুমিল্লাগণের নিকট বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। এমতাবস্থায় অসহায় পরিবারটি নওগাঁ সদর মডেল থানায় আশ্রয় নিলে দীপুর বড় ভাই মতিউর রহমান বুলু (৪২)এর লিখিত আবেদনের প্রেক্ষিতে নওগাঁ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম মামুন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, নজরুল ইসলাম জুয়েল, অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) নাজমুল জান্নাত শাহ এবং মামলার তদন্তকারী অফিসার এসআই রবিউল ইসলাম, এএসআই/শরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ কুমিল্লাসহ আশেপাশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আর্ন্তজাতিক মানব পাচার চক্রের বাংলাদেশের দুই সহযোগী নাভিদ হাসান ও কামাল হোসেনদ্বয়কে গ্রেফতার করে। আসামীদেরকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে জিম্মি থাকা ভিকটিম দীপুকে লিবিয়ায় মানব পাচার চক্রের অন্যান্য সদস্যরা ছেড়ে দেয়। ভিকটিম দীপুর সাথে মোবাই ফোনে যোগাযোগ করে জানা যায় যে, সে এখন বিপদমুক্ত এবং সুস্থভাবে জীপন করছে। ভিকটিমসহ তার পরিবার পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে। ঘটনার সাথে জড়িত মানব চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com