মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় উক্ত বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. ভূঁইয়া মনোয়ার কবীর, প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝিসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানান এবং নবনিযুক্ত সভাপতি তাঁর সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বিভাগের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply