মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বালাসীঘাট হতে ১৩৬ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে নৌ পুলিশ

বালাসীঘাট হতে ১৩৬ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে নৌ পুলিশ

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা হতে ১৩৬ পিছ ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে বালাসীঘাট নৌ পুলিশ।
জানা যায়,  বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকালে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে বালাসীঘাট নৌপথ দিয়ে আশা একটি নৌকায় অভিযান পরিচালনা করে ১৩৬ পিছ ফেন্সিডিল উদ্ধারসহ ১ জনকে আটক করে নৌ পুলিশ ফাড়ির একটি দল। এসময় আটককৃত ব্যক্তির নিকট থাকা দুটি ব্যাগ থেকে ১৩৬ পিছ ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত ব্যক্তি আসাদুল( ২১) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
এ ব্যাপারে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে এই ফেন্সিডিল উদ্ধারের ঘটনা নিয়ে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। নৌ পুলিশ ফাড়িতে ফোন দিয়ে এই মাদকের তথ্য দাতা হিসেবে দাবীদার বালাসীঘাট নৌ মালিক সমিতির সভাপতি মোঃ লিটন মিয়া বলেন, আমি গোপনে সংবাদ পেয়ে খবর দেই বালাসীঘাট নৌ ফাড়িতে। এসময় আমার সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে ঐ মাদক ব্যবসায়ীর নিকট হতে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে। কিন্তু ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে ফাড়িতে নিয়ে যাওয়ার পরে কি ভাবে কমে ১৩৬ পিছ হয়ে গেল সেটা আমার প্রশ্ন।
এ ব্যাপারে বালাসীঘাট নৌ পুলিশ ফাড়ির এস আই মাজেদুর রহমান ও এ.এস আই আকতার হোসাইন ফেন্সিডিল উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে ২ টি ব্যাগ থেকে ১৩৬ পিছ ফেন্সিডিল উদ্ধার করি। বাহিরে শোনা যাচ্ছে ১ হাজার বোতল উদ্ধার হয়েছে এই ধরনের প্রশ্ন করা হলে তারা বলেন কথাটি সত্য নয়। আমরা ১৩৬ পিছ ফেন্সিডিলই উদ্ধার করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com