মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরে উল্টোপথে আসা মোটরসাইকেল কেড়ে নিল শিশুর প্রাণ

মাদারীপুরে উল্টোপথে আসা মোটরসাইকেল কেড়ে নিল শিশুর প্রাণ


রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ 

মাদারীপুরে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় মেহেরজান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। মেহেরজান ফরিদপুর জেলার ভাংগা থানার দিগনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের  নতুন বাসস্ট্যান্ড শেখ হাসিনা মহাসড়কের (ফোর লেন) আইল্যান্ডের মাঝ দিয়ে দুই ভাই মেহেরজান এবং আবুবকর রাস্তা পার হচ্ছিল।এ সময় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মেহেরজান আহত হয়। তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেহেরজান মারা যায়।নিহতের বাবা নুরুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।তিনি স্ত্রী সন্তান নিয়ে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া থাকেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com