শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরে অপহরণ মামলায় আটক- ১

হরিরামপুরে অপহরণ মামলায় আটক- ১


সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ


মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে এক গৃহবধূর স্বামীকে অপহরণের অভিযোগে অপর এক নারীকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় একগৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে রাত দশটার দিকে এক নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম। গত পাঁচ আগস্টে এ ঘটনা ঘটলেও ওই গৃহবধূ বৃহস্পতিবার (১৯ আগস্ট)  রাতে থানায় অভিযোগ করেন বলে জানা গেছে। 
ওই গৃহবধূর অভিযোগপত্রে এবং মামলার এজহারসূত্রে জানা যায়, কান্ঠাপাড়া গ্রামের মেয়ের (৩০) সাথে ষোল-সতের বছর আগে যাত্রাপুর গ্রামের কানাই পালের ছেলের (৪০) সাথে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে।  গৃহবধুর স্বামী উপজেলার কান্ঠাপাড়া বাজারে স্বর্ণের দোকান করে সংসার পরিচালনা করেন । একই গ্রামের মৃত হাসেন মোল্লার মেয়ে (৪০) তার স্বামীর দোকানে  অলংকার বানানোর জন্য আসতো। ওই মেয়ে তার স্বামীকে বিভিন্ন ভাবে প্ররোচনা করে প্রেমের ফাঁদে ফেলে। তার স্বামী গত ৫ আগস্ট  সকাল সাতটার দিকে দোকানে  চলে যায়। ওই দিন সকাল সাড়ে দশটায়  তার স্বামীকে নাস্তা করার জন্য ফোন দিলে ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান। পরে তিনি তার স্বামীর খোঁজ করে জানতে পারেন , ওই দিন সাড়ে নয়টায় কান্ঠাপাড়া বাজারের তার স্বামীর দোকানের সামনে থেকে তার  স্বামীকে হোসেন মোল্লার মেয়েসহ অজ্ঞাতনামা দুই- তিনজন  বিভিন্ন ভাবে  প্রেমের কথা বলে প্রতারনা করে  অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রাখে। পরে কয়েকদিন খোঁজাখুঁজি করেও স্বামীর সন্ধান না পেলে তিনি বৃহস্পতিবার থানায় অভিযোগ করেন। 
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, যাত্রাপুর গ্রামের  এক গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে,  একই গ্রামের এক নারীকে আটক করা হয়েছে।  মামলা রুজু হয়েছে। শুক্রবার আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com