শেখ মো : আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
রংপুর-বগুড়া মহাসড়কে ডিপজল এন্টার প্রাইজ (নৈশ্য কোচ) নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় চালক ও যাত্রীদের ছুড়িকাঘাত করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে ডাকাত দলেরা।
বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুরের মহাসড়কের একবারপুর ৩২ মাইল নামক স্থানে বাসটি থেকে নেমে সটকে পড়ে ডাকাতরা। এসময় যাত্রীদের চিৎকারে বাসটি ধাপেরহাট বাজারে থামলে চালক ও সুপার ভাইজারকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ভুক্তভোগি কয়েকজন যাত্রী জানান, সংঘবদ্ধ ডাকাত দল ছদ্দবেশে যাত্রী হয়ে নৈশ্য কোচে উঠে এবং বগুড়ার মোকামতলা নামকস্থানে এসে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে গাড়ীটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি শুরু করে। এসময় ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সাদুল্লাপুরের একবারপুর ৩২ মাইল নামক স্থানে নেমে যায়।
ওই গাড়ীর যাত্রী সাদুল্লাপুরের তিলকপাড়া গ্রামের অন্তর মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী ডিপজল এন্টার প্রাইজ যার নং- ঢাকা মেট্রো- ব-১৫-৮৯০। গাড়ীতে উঠে আসার সময় পথিমধ্যে মোকামতলা নামকস্থানে এসে চালক গাড়ীটি থামালে ২-৩ জন লোক গাড়ীতে ওঠে এবং আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়ে ধাপেরহাটের অদুরে ৩২ মাইল নামক স্থানে ডাকাতরা নেমে যায়।
তিনি আরো বলেন. ঘন্টাব্যাপী ডাকাতিকালে ১০-১২ জন যাত্রীর মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ।
গাড়ীর চালক ইছলাম মিয়া বলেন, ডাকাতরা ছদ্দবেশে যাত্রী হিসাবে ঢাকায় গাড়ীতে উঠেছে এবং মোকামতলা নামকস্থানে এসে আমাকে এবং হেলপার মোতাল্লিব ও সুপার ভাইজার শরিফুলকে ছুরিকাঘাত করে তারা ডাকাতি শুরু করে পথি মধ্যে এসে নেমে যায়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়ীটির চালক ও সুপার ভাইজার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
Leave a Reply