সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাসানচর পলায়ন ট্রলার ডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার,এখনো নিখোঁজ ১৪

ভাসানচর পলায়ন ট্রলার ডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার,এখনো নিখোঁজ ১৪


 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবিতে নিহত আরও রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  
তবে এখনো ১৪জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে, এ পর্যন্ত ১৫জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে।    
উদ্ধারকৃত মরদেহটি হলো, ভাসানচর ক্যাম্পের ৬১নং ক্লাস্টারের ফজল আহমদের ছেলে ইমাম হোসেন (১১)। এ নিয়ে মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। এদিকে উদ্ধারকৃত রোহিঙ্গাদের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলের দিকে পুলিশ, এপিবিএন ও কোস্টগার্ড ভাসানচরের দক্ষিণ-পূর্ব কর্নারে তিন নম্বর খালের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নোয়াখা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, নোয়াখালী জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৩জন রোহিঙ্গার মরদেহের পরিচয় সনাক্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।

ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান জানান, গত  মঙ্গলবার সারা দিনব্যাপী উদ্ধার অভিযানে সাগর থেকে আরও ৭জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত চার দিনের অভিযানে প্রথম দিনে ১টি ও দ্বিতীয় দিনে ৩টি তৃতীয় দিনে একটি ও চতুর্থ দিনে ১টি  মরদেহ উদ্ধার করে ভাসানচর ক্যাম্পের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।  

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com