মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী এ ঘোষণা দেন।
মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী এর আগে হেফাজত ইসলামের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি সদ্য প্রয়াত হেফাজত আমীর জুনাইদ বাবুনগরীর মামা।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে জুনাইদ বাবুনগরীকে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুপুর ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জুনায়েদ বাবুনগরী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন। গত বছরের ১৫ নভেম্বর তিনি হেফাজতের আমির নির্বাচিত হন। এর আগে ২০১৩ সালে হেফাজত প্রতিষ্ঠার শুরু থেকে তিনি মহাসচিব ছিলেন।
Leave a Reply