রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে রক্তদাতা সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির উদ্দ্যোগে উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার(১৯শে আগস্ট) সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় ৫০০ জন লোকের ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করা হয়। কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি ইতিপূর্বেও উপজেলার বিভিন্নস্থানে আরো একাধিকবার ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে । সংগঠনের প্রতিষ্ঠাতা জেপি জুলহাস ও হামীম খানের সার্বিক দিক নির্দেশনায় ক্যাম্পেইনে অংশগ্রহণ করে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সহ-সভাপতি সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার শামিম, সাংগঠনিক সম্পাদক রাশেদ বিন আব্দুল্লাহ,সহসাংগঠনিক সম্পাদক তামিম হাসান, দপ্তর সম্পাদক বিএসএম নাজিম ইসলাম,প্রকাশনা বিষয়ক সম্পাদক বিএম জিবন,সমাজ সেবা বিষয়ক সম্পাদক এসএম রফি আহমেদ,ছাত্রী বিষয়ক সম্পাদক খান চৈতী, ছাত্র বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম, কোষাধ্যক্ষ সিকদার সাকিল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তামান্না ইসলাম
কার্যকারি সদস্য তোফাজ্জল ইসলাম,আমির হামজা তুহিন,লিজা ইসলাম,সদস্য
ফারদিন,ঈমন,আকবর হোসেন,আপন,তন্নি ইসলাম,ফারজানা ইসলাম
নাহিদ হাসান প্রমুখ।
Leave a Reply