কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সভা আয়োজন করা হয়।
,আজ সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা কাশেম হাওলাদার তার ব্যক্তিগত কাজে কালকিনি উপজেলায় গেলে মাদারীপুর ৩ আসনের এম.পি এর সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা তাঁর উপর অতর্কিত হামলা চালায়।
এসময় আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এখবর পেয়ে ডাসার উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ এবং স্থানীয় মানুষ ঘটনার তীব্র নিন্দা জানায়। প্রথমে কাজী বাকাই চৌরাস্তা পরে ডাসার উপজেলার পাথুরিয়াপাড় মাদারীপুর – ডাসার ও ঢাকা-বরিশাল মহাসড়ক চৌরাস্তায় প্রতিবাদে ট্যায়ার জ্বালিয়ে অবরোধ করে। এর ফলে প্রায় ১ ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। অবোরধকরীরা দাবি করে যতক্ষণ না মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত কারীদের বিচারের আওতায় আনা হয় ততখন অব্ধি তারা অবরোধ করে যাবে।
ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, কালকিনি উপজেলায় আমি গেলে বিনা অপরাধে উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ফরাজীর নের্তৃত্বে দক্ষিণ রাজদী গ্রামের শাহআলমসহ বেশ কয়েকজন মিলে মারধর করে আমার জামা-কাপড় ছিড়ে ফেলেছে। আমি একজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী পরিবারের সদস্য হিসাবে প্রধানমন্ত্রীর কাছে বিচার ও দাবি জানাই।”
এসময় মুক্তিযোদ্বা ও ডাসার উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনেরর নেতা কর্মীগণ হুশিয়ারি দিয়ে বলেন, যদি ৭২ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আবারো আন্দোলনসহ রাস্তা অবরোধ চালিয়ে যাবে নেতাকর্মীসহ স্থানীয় জনতা।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আটকা পড়া সকল যানচলাচল স্বাভাবিক করেছি।
Leave a Reply