সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় খেলার মাঠ থেকে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার

গাইবান্ধায় খেলার মাঠ থেকে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুরহাট হতে অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার সময় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হাট সংলগ্ন ফুটবল খেলার মাঠে মাদককারবারী আবর্জনার ভিতরে ৪০ লিটার চোলাই মদ ঠেলাগাড়ীতে বহন করে আনে।
এসময় মাঠের আশেপাশের লোকজনের সন্দেহ হলে তারা গাড়ী আটক দিলে চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে সদর থানা পুলিশকে জানালে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪০ লিটারসহ আরও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি অপারেশন রজব আলী জানান, খবর পেয়ে আমাদের ফোর্স গিয়ে পরিত্যক্ত অবস্থায় চোলাই মদ গুলো উদ্ধার করেছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর দাবী, প্রকাশ্যে এই ফুটবল খেলার মাঠ সংলগ্ন দিনরাত অবাধে চলছে মদ ব্যবসা।
এতে করে এলাকার সব বয়সী মানুষ ঝুঁকে পড়ছে। এসব বন্ধে গাইবান্ধা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com