সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে ইয়াং বাংলা ছাত্র ফ্রন্টের উদ্যোগে ঢাকাগামী লঞ্চে মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

ঝালকাঠিতে ইয়াং বাংলা ছাত্র ফ্রন্টের উদ্যোগে ঢাকাগামী লঞ্চে মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি।

সামাজিক সংগঠন ইয়াং বাংলা ছাত্র ফ্রন্টের উদ্যোগে বৃহস্পতিবার (১৯আগষ্ট) বিকালে ঝালকাঠি থেকে ঢাকাগামী সুন্দরবন ১২ লঞ্চে যাত্রীদের মধ্যে মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য দেন, ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ ও সংগঠনের আহবায়ক আসিফ আল ইমরান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা তানজু,
বরিশাল বি.এম কলেজের শিক্ষার্থী মোঃতৌহিদ হোসনে,শুভ,শাওন,সোহেল,ইমন,আবির,হৃদয়, সোহান, জনি, আলভি,মোঃএজাজ আহম্মেদ সহ অনেকে।সংগঠনের উপদেষ্টা মোঃ তরিকুল ইসলাম পারভেজ বলেন, করোনা মহামারীতে অসংখ্য লোক মারা গেছে।সুতরাং আপনারা সকলে সচেতন হোন,মাস্ক পরুন, এতে দেশ ও দশের মঙ্গল হবে। সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলাম মান্না বলেন,এই প্যানডেমিক অবস্থায় ইয়াং বাংলা ছাত্র ফ্রন্ট দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ বাঁধনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতৃত্ব মাইনুল হোসেন শিমুল বলেন, ইয়াং বাংলা ছাত্র ফ্রন্টের কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। ইয়াং বাংলা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক, আসিফ আল ইমরান বলেন “করোনা ভাইরাস মোকাবিলায় সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের একার পক্ষে এই প্যানডেমিক অবস্থা থেকে উত্তরণ অসম্ভব। তাই আমরা ইয়াং বাংলা ছাত্র ফ্রন্ট ঢাকাগামী যাত্রীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ সহ জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা এই করোনাকালীন সময়ে, এক হাজার দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন সহ নগদ অর্থ সহযোগিতা করেছি।এছাড়া মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com