মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর সেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরের কান্দিরপাড় ধর্মসাগর পাড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপি নেতা মোঃ আমিরুজ্জামান আমির, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক মোঃ রেজাউল কাইয়ূম, জেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, সাংগঠনিক সম্পাদক সাহেদ পান্নাসহ অন্যান্যরা।
এসময় কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর সেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply