বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক সাংসদ মরহুম রেজা খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক সাংসদ মরহুম রেজা খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ,এস,পলাশ,জামালপুর সদর প্রতিনিধি-

জামালপুর পৌরসভার সাবেক মেয়র, জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম রেজা খান এর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জামালপুর পৌরসভার মিলনায়তনে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি।

এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, উপসহকারী প্রকৌশলী মোস্তফা কামাল সুমন, সচিব মোঃ হাফিজুর রহমান, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, মহিলা প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, কাউন্সিলর বিজু আহাম্মেদ, কাউন্সিলর রাজিব সিংহ সাহা, কাউন্সিলর আলী আজাদ মোল্লা, কাউন্সিলর মাসুদ করিম, কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার, পৌরসভার হিসাব রক্ষক মোঃ আছাদুজ্জামান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজনসহ নেতাকর্মী ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে মরহুম রেজা খানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com