সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর এলাকায় নির্মিত কাঠের সেতুর গোড়ার মাটি ধ্বসে পরেছে। গত কয়েক দিনের ভারি বর্ষণ এবং বর্ষার পানির তোড়ে সংযোগ সেতুর গোড়ার মাটি ধ্বসে পরে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময়ে সবচেয়ে বেশি মাটি ধ্বসে পরে।
স্থানীয়রা জানান, বকচর, জগন্নাথপুর ও বাহিরচর দক্ষিণ পাড়ার হাজারো মানুষ এ কাঠের সেতু পার হয়ে বাহিরচর বাজারে আসে। সেতুর গোড়ায় সেতুর সংযোগ স্থলে বালু মাটি দিয়ে ভরাট করায় ধ্বসে গেছে।
বকচর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান জানান, গত কয়েক দিনের ভারি বর্ষণ এবং বর্ষার পানির তোড়ে সংযোগ সেতুর গোড়ার মাটি ধ্বসে পরেছে। আমরা গ্রামবাসী গোড়ায় মাটি দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। দ্রুত বালুর বস্তা ফেলা না হলে তিনটি গ্রামের মানুষ যাতায়াতে দুর্ভোগে পরবে। উপজেলা প্রশাসনের কাছে বালুর বস্তা হোক আর যেভাবেই হোক সেতুর গোড়ার মাটি ভরাটের দাবি জানান তিনি।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মোবাইল ফোনে বলেন, প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যায়ে কাঠের সেতু নির্মাণ করা হলেও নির্মানকারী প্রতিষ্ঠান সেতুর গোড়ায় বালু দিয়ে ভরাট করেছে। মাটি দিয়ে অথবা বালুর বস্তা দিয়ে সেতুর গোড়া ভরাট করলে এমন ঘটনা ঘটতোনা।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,এ বিষয়ে আমার জানা নেই।
খোঁজ নিতে হবে।
Leave a Reply