বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজী সামছুজ্জোহা মিলন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
১৯ আগস্ট ২০২১

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি এসএম হান্নান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জাহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কাজী সোবহান, শাহাদাত হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী সাম্মী, ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন,সদস্য খাইরুল ইসলাম, চঞ্চল রহমান, ইকতিয়ার উদ্দিন দুরন্ত, স্বেচ্ছাসেবক দলের নেতা ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শিহাব রায়হান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বাপ্পী কুমার মন্ডল, ছাত্রনেতা হানিফ মন্ডল, জাকির পিন্টু, জুয়েল, যুবনেতা রবিউল ইসলাম প্রমুখ।

এছাড়া সকল কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকল কর্মসূচির সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর।

শেষে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মরহুম সভাপতি শফিউল বারী বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার অসুস্থ সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের সুস্থতা কামনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com