শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে জমি চাষের ট্রাক্টরে প্রাণ গেল এক কিশোরের

টাঙ্গাইলে জমি চাষের ট্রাক্টরে প্রাণ গেল এক কিশোরের

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে জমি চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের আগত গয়হাটা এ প্রাণহানির ঘটনাটি ঘটে। নিহত কিশোর ওই গ্রামের মুক্তার ফকিরের ছেলে মো. সোহেল ফকির (১৬)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগত গয়হাটার চাঁন মিয়ার জমি দীর্ঘ দিন ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন আ. লতিফ। জমি চাষের জন্য উজ্জল মিয়ার ট্রাক্টর ভাড়া করেন তিনি। বৃহস্পতিবার সকালে ট্রাক্টর চালক নবীন মিয়া ওই জমিতে হাল দেওয়া শুরু করেন। ট্রাক্টরের উপর চালকের পাশে বসে থাকে কিশোর সোহেল। ট্রাক্টর চলাকালীন সময় ঝাকুনিতে সোহেল পড়ে গেলে সাথে সাথে লাঙ্গলে পেছিয়ে যায় তার দেহ। লাঙ্গলের ফলায় ক্ষতবিক্ষত হয়ে মারা যায় সে। চালক নবীন সোহেলের মৃত দেহ জমিতে ফেলে রেখেই পালিয়ে যায়।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে ফোর্স পাঠাই। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com