সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় সড়কে কাঠের গুড়ি ফেলে ডাকাতি প্রস্তুতিকালে আটক- ৩

পাইকগাছায় সড়কে কাঠের গুড়ি ফেলে ডাকাতি প্রস্তুতিকালে আটক- ৩


পাইকগাছা(খুলনা) প্রতিনিধ:


খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির কাশিমনগরে মেইন রাস্তায় গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি কালে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৩ টার দিকে পাইকগাছা তালা সীমান্তের কাশিমনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তালা উপজেলার আত্রাই গ্রামের রবিউল সরদারের ছেলে মেহেদী হাসান(২১) ও রফিকুল সরদারের ছেলে বাদশা সরদার (২১) এবং একই উপজেলার প্রসাদপুর গ্রামের নজরুল গাজীর ছেলে আকরামুল গাজী (২০)।
স্থানীয়রা জানান, ১৭ আগষ্ট ভোর রাতে পুলিশের টহল ভ্যান দেখে তিন যুবক কপোতাক্ষ নদের দিকে পালিয়ে যায়।এসময় পুলিশের সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়।
পুলিশ জানায়, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি কালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময়ে তাদের নিকট থেকে একটি পুরাতন লােহার হাতুড়ী, দুইটি লােহার রড, একটি গাছের গুড়ি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ৪ টুকরা সবুজ রঙের কাপড় জব্দ করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক ভাবে অপরাধের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে এস আই মােহাঃ আব্দুল আলীম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com