আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংরক্ষিত এলাকা থেকে ১টি বড় রেন্ডি কড়াইয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিহারিপুর গ্রামের মোঃ রিয়া খাতুন লতিফের বিরুদ্ধে। তবে গাছটির জন্য তার বাসায় সমস্যা হচ্ছিল বলে অভিযোগ বাড়ির মালিকের।
এ বিষয়ে অভিযুক্ত রিয়া খাতুন লতিফের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমার মা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপির সাথে কথা বলার পর তার অনুমতি সাপেক্ষে আমি গাছটি কেটে ফেলি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপির সঙ্গে কথা বললে তিনি মুঠোফোন জানান, গাছ কাটা বিষয়ে আমাকে কেউ কোন কিছুই বলে নাই, এ বিষয়ে আমি কিছুই জানিনা। এ গাছ কাটার বিষয়টি শোনার পর আমি আত্রাই থানাকে অবগত করেছি।
এদিকে অভিযুক্ত রিয়া খাতুন লতিফ শুধু সরকারি গাছ কর্তন করে নাই। স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার প্রাচীরের সাথে যুক্ত করে তুলেছে দু’তালা বাসা। তার কিছুটা অংশ স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গার মধ্যেই পড়েছে।
তবে এলাকাবাসীর অভিযোগ একজন ব্যক্তি কিভাবে সরকারি জায়গার উপর দু’তলা বাসা নির্মাণ করে, এ বিষয়ে এতদিন কেন নজরে আসেনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, আমি মৌখিকভাবে শুনেছি , তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ হলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply