রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে মাদক মামলার পালাতক আসামী দম্পতি মাদকসহ গ্রেফতার

বোয়ালমারীতে মাদক মামলার পালাতক আসামী দম্পতি মাদকসহ গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের বোয়ালমারীতে মাদক মামলার (জিআর) সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামীসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বসতঘর থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) বোয়ালমারী থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম ও দীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ছোলনা গ্রামে কাইয়ূম মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় ২০২১ সালে মহামান্য আদালতের রায়ে জিআর মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী রেবেকা বেগমকে (৩৫) পেয়ে তাকে গ্রেফতার করা হয়। রেবেকা বেগম কাইয়ুম মোল্যার স্ত্রী। পরে পুলিশ তল্লাশি করে বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। ওই দম্পতি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর সান্যাল বাদি হয়ে বোয়ালমারী থানায় বৃহস্পতিবার সকালে মামলা করেছেন এবং দুপুরে আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া পৃথক ঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রাম থেকে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. হবিবুর রহমান (৬০)কে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com