রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় অপহরণের ৭২ ঘন্টার মধ্যে ব্যাবসায়ী উদ্ধার, গ্রেফতার ১

পাইকগাছায় অপহরণের ৭২ ঘন্টার মধ্যে ব্যাবসায়ী উদ্ধার, গ্রেফতার ১


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :


খুলনার পাইকগাছা থানা পুলিশের তৎপরতায় মুক্তিপণের দাবিতে অপহরণের ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে ক্ষুদ্র ব্যাবসায়ী ইকবাল হোসেন (২৭)। বুধবার রাতে উদ্ধারের পর বৃহষ্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। অন্যদিকে এ ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেন উজ্জ্বলকে (২৬) জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারের সূত্র ধরে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, গত ১৫ আগষ্ট দুপুরে পাইকগাছা উপজেলার উত্তর আমিরপুর গ্রামের শাজাহান সরদারের ছেলে স্থানীয় ক্ষুদ্র ব্যাবসায়ী ইকবাল হোসেন ও তার আত্মীয় জাবির সরদার বাড়ি থেকে কপিলমুনি বাজারে যাচ্ছিলেন। পূর্ব পরিচিত ইকবাল হোসেন উজ্জ্বল, মোঃ ইয়াছিন, ফারুক গাজী ও অজ্ঞাত আরো দুইজন ইকবাল হোসেনকে মোটর সাইকেলে অপহরণ করে নিয়ে যায়।
ওই দিন দুপুরে অপহৃতের পিতা শাহজাহান সরদার বিষয়টি স্থানীয় কপিলমুনি ফাঁড়িকে অবহিত করেন। সাথে সাথেই পুলিশ অভিযানে নামে। এর মাঝে ইকবালের মোবাইল ফোন থেকে শাজাহান সরদারের মোবাইলে কল করে ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে ইকবালকে মেরে ফেলা হবে বলেও তারা হুমকি দেয়। বিশেষ প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি ফাঁড়ির এসআই মোহাম্মদ আবুল আলিম অপহরণের রাতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা থেকে ঘটনায় জড়িত ইকবাল হোসেন উজ্জ্বলকে গ্রেফতার করেন। সে ওই উপজেলার মোহাম্মদ ইসরাফিলের ছেলে। তবে অপহৃত ব্যাবসায়ী ইকবাল হোসেনকে ওই অভিযানে উদ্ধার করা সম্ভব হয়নি।পুলিশের একের পর এক সাড়াঁশি অভিযানে অপহরণকারীরা ভীত হয়ে বুধবার রাতে ইকবাল হোসেনকে অজ্ঞাত স্থান হতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার গেটের সামনে ফেলে রেখে যায়। এসময় সে অনেকটাই অপ্রকৃতস্থ ছিল। এসআই মোহাম্মদ আব্দুল আলিম তাকে উদ্ধার করে গভীর রাতে থানায় নিয়ে আসেন। বৃহষ্পতিবার দুপুরে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উদ্ধারকৃত ইকবাল হোসেন ও গ্রেফতারকৃত ইকবাল হোসেন উজ্জ্বলকে পাঠানো হয়।
গ্রেফতারকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আব্দুল আলিম জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফীর নির্দেশনায় বিশেষ কৌশলে একের পর সাড়াঁশি অভিযান চালানো হলে আসামীরা ভীত হয়ে অপহৃতকে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় শাহজাহান সরদার বাদি হয়ে পাইকগাছা থানায় মামলা করেছেন। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com