সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় পরীক্ষামূলকভাবে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন

বরগুনায় পরীক্ষামূলকভাবে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন

বরগুনা প্রতিনিধি:

বরগুনা পৌরসভার উদ্যোগে পরীক্ষামূলকভাবে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করা হয়েছে। বিশেষভাবে তৈরি এ বুথে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার থেকে যে কেউ হ্যান্ড স্যানিটাইজ করতে পারবেন। প্রয়োজন হলে নিতে পারবেন মাস্ক।

বৃহস্পতিবার সকালে পৌর প্রাঙ্গণে এ করোনা প্রতিরোধ বুথের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। এসময় তিনি বলেন, পরীক্ষামূলকভাবে তৈরি এ বুথের ব্যবহারিক প্রয়োজনীয়তা ও কার্যকরীতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে তা পৌর শহরের জনগুরুত্বপূর্ণ অফিস-আদালতসহ পাড়ায় মহল্লায় স্থাপন করা হবে।

করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্ত রঞ্জন শীল, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু প্রমূখ।

এসময় পৌরসভার অধিকাংশ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com