সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

আলোচিত রানী আর নেই

সোহেল রানা,সাভার(ঢাকা):

গিনেসবুকে আবেদন করা আলোচিত পৃথিবীর সবচেয়ে ছোট গরু রানী আর নেই। আশুলিয়ার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিেটেডের বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটি পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা পশু চিকিৎসকরা।
বৃহস্পতিবার বিকেলে সাভার প্রানী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা  (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন। 
তিনি বলেন-আজ দুপুর দেড় টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের একটি গরু, যার নাম রানী। কিছু দিন আগে গিনেজ বুকে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কতৃপক্ষ। কিন্তু গরুটি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়। গরুটির পেট ফোলা ছিল। এই অবস্থায় তারা চিকিৎসা দেন। তাদের ব্যক্তিগত একজন ডাক্তার রয়েছে তিনি গতকাল থেকে চিকিৎসা করছিলেন। কিন্তু কোন উন্নতি না হওয়ায় গরুটি আমাদের কাছে নিয়ে আসেন। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জন, এখানে আরও যারা ছিল তারা চিকিৎসা দেন। এর পরেও গরুটির কোন উন্নতি হয় নি। পরে দুটার দিকে গরুটি মারা যায়।
ফার্মটির ব্যক্তিগত পশু চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, গতকাল ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই রানীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় সকালে তাকে সাভারের প্রানী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানেও চিকিৎসা চলাকালীন সময় দুপুর দুইটার দিকে গরুটি মারা যায়।

তবে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে গরুটি মারা যায় নি বলে দাবি করেন। এব্যাপারে তিনি কথা বলতেও রাজি ছিলেন না। 
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১ বছর আগে গরুটি নওগা জেলা থেকে গরুটি সংগ্রহ করেছিলেন ফার্ম কতৃপক্ষ। গিনেজ বুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কতৃপক্ষ। এর পরই গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করলে বিশ্ব দরবারে রানী পরিচয় লাভ করে।
উল্লেখ্য শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির ওজন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি, দুটি দাঁতও আছে। গরুটির বয়স হয়েছিল ২ বছর। গিনেজ বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। ৪ বছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ৪০ কেজি। এদিক থেকে রানীই ছিল বিশ্বের সবচেয়ে ছোট গরু। আগামী দেড় মাসের মধ্যে গরুটির নাম গিনেজ বুকে ওঠার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com