সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহের কৃমিনাশক ঔষধ বিষক্রিয়া; ১১ ভেড়ার মৃত্যু

ঝিনাইদহের কৃমিনাশক ঔষধ বিষক্রিয়া; ১১ ভেড়ার মৃত্যু

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা :

ঝিনাইদহের কালীগঞ্জে কৃমি নাশক পাউডার প্রয়োগ করার পর একটি খামারে ১১টি ভেড়া মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খামারের বাকি ভেড়াগুলোও অসুস্থ হয়ে পড়েছে।কালীগঞ্জ উপজেলা প্রাণী হাসপাতালে চিকিৎসক সুজিত কুমার কমলাপুর গ্রামের আফজালের খামারের ৩০টি ভেড়াকে কৃমি নাশক পাউডার প্রয়োগ করলে উক্ত ঘটনা ঘটে। 

খামারীর স্ত্রী জানান, পাউডার প্রয়োগের কয়েক ঘন্টার মধ্যে মুখ দিয়ে ফেনা উঠে একে একে মারা যায় ১১টি ভেড়া। ঔষধ খাওয়ানোর কিছুক্ষন পর থেকে ভেড়ার মুখে লালা ঝড়ে সবগুলো ভেড়া অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসীরা ছুটে এসে পানি ঢেলে তাদের বাঁচিয়ে রাখলেও গতকাল বুধবার বিকাল পর্যন্ত ১১ টি ভেড়া মারা গেছে। প্রতিবেশী মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে আমরা দেখতে এসে দেখি একের পর এক ভেড়া মারা যাচ্ছে।পশু হাসপাতাল থেকে লোকজন এসে মৃত ভেড়ার অস্ত্রোপচার করে নাড়িভুড়ি, কলিজা ও খাওয়ার খড় নিয়ে গেছে।

এ বিষয়ে চিকিৎসক সুজিত কুমারের কাছে জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগী খামারী পশু হাসপাতাল থেকে কৃমিনাশক ঔষধ সংগ্রহ করেন। তবে ভেড়া কি কারনে মারা গেছে তা ঔষধ ও ভেড়ার খাবার পরীক্ষা করার পর জানা যাবে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান,ভেড়া মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন।লিখিত কোনো আবেদন পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com