সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মদন টু কেন্দুয়ার এল-জি-ডি-র রাস্তার বেহাল দশা।

মদন টু কেন্দুয়ার এল-জি-ডি-র রাস্তার বেহাল দশা।


মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেএকোনা মদন উপজেলার ১নং কাইটাইল ইউনিয়নের কাইটাইল বাজারের প্রধান রাস্তার বেহাল অবস্থা। মদন হইতে কেন্দুয়া থানার একমাত্র সংযোগ রাস্তা। কাইটাইল বাজার অতিক্রম করে যেতে হয়। এই রাস্তার আজ বেহাল দশা। 

সরজমিনে গিয়ে দেখা যায়, কাইটাল বাজারের রাস্তার দুই পাশে দোকানপাট। মাঝখানে  প্রধান রাস্তা পুকুরের মতন অবস্থা। প্রতিদিন এই রাস্তা দিয়ে আন্ত জেলায়   বাস ও ধানের  ট্রাক চলাচল করে। 

রাস্তাটি ভেঙে যাওয়ায়  সামান্য বৃষ্টিতেই পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যা ছোট-ছোট পুকুরে পরিণত হয়েছে। রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করাও দায় হয়ে পড়েছে। এ বেহাল দশার কারণে কাইটাইলবাসীর সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

কাইটাইল ইউনিয়নের  বণিক   সমিতির সভাপতি নুরুল ইসলাম (নুরু) বলেন,    সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার  আবেদন করেছিলাম রাস্তাটি উঁচু করে দেওয়ার জন্য  আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। 

বণিক সমিতি  সাধারণ সম্পাদক  লিটন মিয়া বলেন, আমি বণিক সমিতির পক্ষ থেকে  কর্তৃপক্ষের কাছে   জোড় দাবি  জানাচ্ছি এই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য। 

স্হানীয় এলাকাবাসী বলেন  জনসংখ্যা ও যানবাহন বহুগুণ বৃদ্ধি পেলেও সেই তুলনায় রাস্তার উন্নয়ন হয়নি।

 মদনের প্রধান এই রাস্তাটি  সড়ক ও জনপথ বিভাগের হলেও তাদের উদাসীনতায় সড়কের অবস্থা একবারেই নাজুক। 

বাজারবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাটির যে বেহাল অবস্থা তা দেখার মতন কেউ নেই। মানুষ এখন গাড়ি নিয়ে যাবে তো দূরের কথা পায়ে হেঁটেও চলা ফেরা করতে পারছেন না।

নেএকোনা জেলা এলজিডির  নির্বাহী  প্রকৌশলী বিশ্বজিৎ কুমার (কুন্ডু) বলেন, মদন ও কেন্দুয়া  সংযোগ রাস্তাটি টেন্ডার হয়েছে অচিরেই রাস্তার সংস্কারের  কাজ শুরু  হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ  বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, এলজিডির  ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com