বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে ডিবি পুলিশের অভিযান ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

নড়াইলে ডিবি পুলিশের অভিযান ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:


নড়াইল সদর থানাধীন হাতির বাগান বাস স্টান্ড থেকে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। বৃহস্পতিবার ১৯ আগস্ট সকাল ৯ টার দিকে ২০ বোতল ফেনসিডিলসহ মো: সোহাগ হোসেন (৩০) নামে ওই যুবক কে আটক করা হয়। আটককৃত মো: সোহাগ হোসেন (৩০),সাতক্ষীরা জেলার পাথরখাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।


গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আলী হোসেন,মো: আলম হোসেন ও ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার হাতির বাগান বাস স্টান্ডে একটি বাস এসে দাঁড়ালে বাস থেকে এক যুবক নামে তার গতিবিধি সন্দেহজনক হলে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে অভিনব কায়দায় কাপড় ও কাগজ এ মোড়ানো ২০ বোতল ফেনসিডিল জনসম্মুখে উদ্ধার করা হয়।


এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এস আই) দেবব্রত চিন্তাপাত্র বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল সহ একজন কে আটক করতে সক্ষম হয়েছি,আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com