সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শিশু মৃত্যু

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শিশু মৃত্যু


 আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ


নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় ফাহিম নামের ৫ বছরের শিশু  মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম ওই ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মো. এমদাদুল ইসলামের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম কৃষ্ণেচর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার  পথে রাস্তা পার হওয়ার সময় দুর্গাপুরগামী দ্রুতগতির একটি ট্রাক ফাহিমকে ধাক্কা দেয়।  পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ঘন্টাখানেক চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাত ৮ টায় শিশু ফাহিমের মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করতে পারলেও এর চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com