আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৮ বছর।বুধবার দুপুরে পৌর শহরের কলেজ ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুকূল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে এক ব্যাক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।তার গায়ে লুঙ্গি আর পানঞ্জাবি ছিলো।পানঞ্জাবিটা কোমরে গিট লাগানো ছিলো।কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তবে দুই তিন দিন আগের মৃত দেহ এটি।অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন বলেন, ঘটনাস্থল থেকে এক লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply