কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সেতুর নিচে কচুরিপানার মধ্যে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষ দেখতে পেয়ে থানায় খবর দেয় শিবচর থানার উপপরিদর্শক নূর আলম খবর পেয়ে পুলিশ সদস্য পাঠায় তিনি আরো জানান, বুধবার সকালে ওই এলাকায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উপজেলার কাদিরপুর ইউনিয়নের মোজাফফরপুর এলাকার একটি সেতুর নিচ থেকে কচুরিপানার মধ্যে বুধবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটির পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে সাদা শার্ট ও লুঙ্গি ছিল।
এসআই জানান, সুরতহাল শেষে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় । পরিচয় শনাক্তে কাজ চলছে।
Leave a Reply