বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

করোনা দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় আগষ্ট ১৮ বুধবার গাইবান্ধা জেলা শহরের স্টেশন রোডে এক মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রধান উপদেষ্টা ফেরদৌস ইসলাম খান, সভাপতি আবেদ আলী সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহগুলো হচ্ছে বাংলাদেশের পুস্তক ব্যবসা খাতের জন্য কমপক্ষে ১ হাজার কোটি টাকার সহজশর্তে ও স্বল্পসুদে ঋণের বিশেষ প্রনোদনা প্যাকেজ ঘোষণা। যা যেকোনো তফসিলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পিকেএসএফ প্রভৃতির মাধ্যমে সমিতির পরামর্শ ও সহযোগিতায় বন্টন ও প্রদান, প্রায় ২৬ হাজার পুস্তক ব্যবসায়ী পরিবারের জন্য এককালীন অনুদান ১শ’ কোটি টাকা বরাদ্দ প্রদান। যা ৬৪ জেলার জেলা প্রশাসক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে এই অর্থ বিতরণ এবং বিভিন্ন স্কুল-কলেজের লাইব্রেরীকে সমৃদ্ধ করতে একাডেমিক ও সৃজনশীল বই ক্রয়ের জন্য ৫শ’ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com