মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে পানিতে ডুবে মানিক (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মানিক পৌরসভার সন্দ্বীপ পাড়া এলাকার মো. নুরুল আবছারের ছেলে এবং সন্দ্বীপপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টায় পুকুরে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শিক্ষার্থীর পিতা মো. নুরুল আলম বলেন, ‘মানিক গতকাল মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া না যাওয়ায় মাইকিং করা হয়। বুধবার সকাল ১১ টার দিকে এলাকার এক ছেলে মানিকের মরদেহ পুকুরে দেখতে পায়।
Leave a Reply