সরোয়ার জাহান সোহাগডিমলা প্রতিনিধি।
নীলফামারী ডিমলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যান পরিষদের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগষ্টের সকল শহীদদের ৪৬ তম শাহাদত বার্ষিকি উপলক্ষে কোরআনখানি,দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৮ আগষ্ট বুধবার ডিমলা শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার,এমপি।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম জাকিউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ। ফিল্ড সুপারভাইজার রাকিবুল ইসলাম,মাওলানা জোবাইদুল ইসলাম,এইচএম দিসাত মিয়া, মাওলানা আব্দুল জব্বার মাওলানা মোঃ মিজানুর রহমান,অনূষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রায়।
প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এম,পি বলেন. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকারের প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। মুজিববর্ষে জাতির পিতার আত্মত্যাগের মহিমা ও আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply