সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেপ্টেম্বরে সশরীরেই হবে সাত কলেজের পরীক্ষা

সেপ্টেম্বরে সশরীরেই হবে সাত কলেজের পরীক্ষা


এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। সশরীরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে।বুধবার (১৮ আগস্ট) সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।বিষয়টি নিশ্চিত করেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।তিনি বলেন, ‘সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আমরা সশরীরে পরীক্ষা শুরু করব। স্থগিত থাকা পরীক্ষাগুলো আগে শুরু হবে। তবে এর মধ্যে লকডাউন দেয়া হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।’সাত কলেজের যেসব শিক্ষার্থী তিন বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে উত্তীর্ণের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।এদিকে, অন্য একটি সূত্রে জানা গেছে, আজ অথবা আগামীকালই সাত কলেজের পরীক্ষার সময়সূচি প্রকাশ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com