সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডেপুটি স্পিকারকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে ভারতে

ডেপুটি স্পিকারকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে ভারতে

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :


গুরুতর অসুস্থ হয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫(সাঘাটা ও ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়া। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে দেশে চিকিৎসায় স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি না হওয়ায় বুধবার (১৮ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতে নেয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান,গত জুন মাসে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন করা হয়। রাজধানীর ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপরও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। নানা জটিলতা দেখা দেয়। ফলে এক প্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালটেন্ট সার্জন এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। এরপর তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।পারিবারিক সূত্র জানায়, ডেপুটি স্পিকারের অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে । ডেপুটি স্পিকারকে এয়ার অ্যাম্বুলেন্সে বেনাপোল নেওয়া হয়েছে। সেখান থেকে সীমান্ত পার হয়ে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু (দমদম) বিমানবন্দর থেকে উড়োজাহাজ যোগে মুম্বাই যাওয়ার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তার সঙ্গে দুই মেয়ে(ফাইমা রাব্বী ও ফারজানা রাব্বী বুবুলী ) ও এক মেয়ে জামাই যাচ্ছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com