বাদল হোসাইন সখীপুর:
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সখীপুর শাখার (একাংশ)কমিটি গঠন করা হয়েছে। ১৮ আগস্ট বুধবার সকাল ১০টায় সখীপুর প্রেসক্লাবে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা শাখা শামীম আল মামুনকে সভাপতি মো. আবুল কাশেম মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। গত ৩০ জুলাই কেন্দ্রীয় কমিটি এ কমিটি অনুমোদন দিয়েছে।
এ সময় বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মিয়া, নির্বাহী সভাপতি জাহাঙ্গীর আলম প্রমি, সহ-সভাপতি আফরোজা সুলতানা, মোঃ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
সভাপতি শামীম আল মামুন জানান, ১৪৭টি বিদ্যালয়ের শিক্ষকদের সর্বসম্মতিতেই এ কমিটি গঠন করা হয়েছে
Leave a Reply