বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক এমপি রেজা খানের মৃত্যুতে পৌর মেয়র ছানুর শোক

সাবেক এমপি রেজা খানের মৃত্যুতে পৌর মেয়র ছানুর শোক


 এম শাহীন আল আমীন, জামালপুর।। 


সাবেক সংসদ সদস্য, জামালপুর পৌরসভার ও জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রেজা খান আর নেই। ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না এলাইহী রাজেউন)। 
রেজা খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। 
আজ বিকাল ৩.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এক শোক বার্তায় জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, রেজা খান একজন দক্ষ সংগঠক ও রাজনীতিবিদ ছিলেন। ক্রীড়াঙ্গনেও সাংগঠনিক দক্ষতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। 
তিনি বলেন, সাবেক সংসদ সদস্য, জামালপুর পৌরসভা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজা খানের মৃত্যুতে জামালপুর রাজনৈতিক অঙ্গনে এক শূণ্যতার সৃষ্টি হলো। তার মৃত্যুতে আগামীকাল (১৯ আগষ্ট) জামালপুর পৌরসভায় অর্ধ দিবস কর্মবিরতিসহ ১ দিনের শোক পালন করা হবে। সেই সাথে পৌর সভার সকল মসজিদে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে আগামীকাল বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।জামালপুর পৌরসভার মসজিদেও বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com