বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১


নোয়াখালী প্রতিনিধি:


 লক্ষীপুরের রামগতিতে অভিযান চালিয়ে অপহৃত এক গৃহবধুকে উদ্ধার করেছে র‌্যাব-১১।
বুধবার (১৮ আগষ্ট) দুপুরে র‌্যাব-১১ (সিপিপি-৩) এর কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন স্বাক্ষরিত প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 এর আগে, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আফজাল সাকিন চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী হাসিবুর রহমান বিপুল(২২) কে আটক করা হয়।
সে রামগঞ্জ থানার কদরপাড়া ইউনিয়নের  উত্তর বদরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ভূক্তভোগীর বরাতে র‌্যাব-১১ জানায়, চন্দ্রগঞ্জ নিবাসী ওই গৃহবধূ (২২) গত ১২ আগষ্ট সকাল ৯টার দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য স্থানীয় মান্দারি বাজার যাওয়ার পথে পার্শ্ববর্তী জালাল মিয়ার ব্রিজে পৌছালে অভিযুক্ত বিপুল তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরন করে এবং রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আফজাল সাকিন চৌধুরী বাজার সংলগ্ন এলাকার এক বাড়িতে স্ত্রী পরিচয়ে একাধিকবার ধর্ষন করে। এর প্রেক্ষিতে ভুক্তভোগীর স্বামীর অভিযোগে পেয়ে র‌্যাব-১১ এই অভিযান পরিচালনা করে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় র‌্যাব-১১।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com