বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ২১তম মৃত্যু বার্ষিকী পালিত

নওগাঁর মহাদেবপুরে আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ২১তম মৃত্যু বার্ষিকী পালিত


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ


নওগাঁর মহাদেবপুরে আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ১৮ আগস্ট দুপুরে উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও শোক সভার আয়োজন করা হয়। 
আদিবাসী পল্লীতে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সহ-সভাপতি বিরিজ উড়াও, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল, আলফ্রেড সরেনের ভাই মহেশ্বর সরেন ও বোন রেবেকা সরেন প্রমুখ।
উল্লেখ্য গত ২০০০ সালের ১৮ আগস্ট উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে হাতেম-গদাই গংদের হামলায় আদিবাসী নেতা আলফ্রেড সরেন নৃসংশভাবে খুন হন। ওই ঘটনায় সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব চালিয়ে আদিবাসী পল্লীর ১১টি পরিবারের বাড়িঘর ভাংচুর লুটপাটসহ অগ্নিসংযোগ করে। ওই সময় তাদের হামলায় আদিবাসী মহিলা-শিশুসহ প্রায় ৩০ জন মারাত্মক আহত হয়। 
বক্তারা অবিলম্বে আলফ্রেড সরেনের হত্যাকারীদের দ্রুতবিচার বাস্তবায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com