বাদল হোসাইন সখীপুর:
টাঙ্গাইল জেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি সখীপুর উপজেলার বহেড়াতৈল বাজারে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির আঞ্চলিক অফিস অনুমোদন দিয়েছে। রিপন আহম্মেদ কে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে৷ এক বছরের নামে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ১৬ আগষ্ট অনুমোদন করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন – সহসভাপতি হায়দার আলী ও জজ মিয়া,সহসম্পাদক মোস্তফা মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবু শ্রী সতীশ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শাহালম মিয়া, প্রচার সম্পাদক সজল মিয়া, দপ্তর সম্পাদক সোহেল মিয়া, সম্মানিত সদস্য আশরাফুল মিয়া ও কাদের মিয়া।
একমিটির প্রধান উপদেষ্টা এ্যাড.জোয়াহেরুল ইসলাম এমপি, উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ হোসেন, উপজেলা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার।
Leave a Reply