বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে নুরুবাবুর্চির হত্যারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালে নুরুবাবুর্চির হত্যারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

হিজলা প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়ার কাউরিয়া স্কুল এন্ড কলেজের সামনে আজ (১৮ আগস্ট বুধবার) নুরু বাবুর্চির তিন ছেলে পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন। এ সময় অংশগ্রহন করেন বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ। মানব বন্ধনে তারা জানান মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তাদের দাবি বিচারটি যেন সুষ্টু তদন্ত হয়।

উল্লেখ্য জানা যায়, গত ১০ আগস্ট বিকালে মুলাদী উপজেলার নয়াভাঙ্গলী নদীর চরডিক্রী এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। পুলিশ লাশ উদ্ধার করে মুলাদি থানায় নিয়ে যায়। সংবাদ পেয়ে নুরু বাবুর্চির স্ত্রী ও স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

নুরু বাবুর্চি গত ৭ আগস্ট বিকাল থেকে নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় খাদিজা বেগম বাদী হয়ে দুলাল বাবুর্চি ও কাসেম খানসহ ১৪ জনকে আসামি করে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, হিজলা উপজেলার চরপত্তনীভাঙ্গা গ্রামের শহীদ খানের ছেলে দুর্ধর্ষ কিলার কাশেম খান ফোন করে নুরু বাবুর্চিকে কথা শোনার জন্য বলেন। কাশেম খানের সঙ্গে দেখা করার জন্য নুরু বাবুর্চি ওই দিন সবাইকে বলে বাসা থেকে বের হন। তার পরে অনেক খোজাখুজি করে তাকে পাইনি? ১০ই আগস্ট দেখতে পেয়েছি সংবাদ শুনে থানায় গিয়ে স্বামীর পৃথিবীর জগন্যতম ভাবে হত্যা করা লাশ। আমরা প্রশাসনের কাছে দবী জানাই আমার স্বামীর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুল বিচার করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com