বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিয়েতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

বিয়েতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর হাতিয়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ গাছের সাথে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহীর মারা গেছে।

নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মো. মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. তারেক (২০)। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা টু নলছিরা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে তিন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল যোগে উপজেলার চরকিং ইউনিয়নে বিয়েতে যাওয়ার পথে উপজেলার জাহাজমারা ইউনিয়নের নলছিরা টু সৌদিয়া সড়কের বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com