সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় নৌকা ডুবে ডাঃ অমিত সহ ২জনের লাশ উদ্ধার

ভালুকায় নৌকা ডুবে ডাঃ অমিত সহ ২জনের লাশ উদ্ধার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ভালুকায় নৌকা ডুবের ঘটনায় ডাঃ অমিতের লাশ উদ্ধার হয়েছে। ময়মনসিংহের ভালুকায় নৌকা ডুবে দুইজন নিখোঁজ হওয়ার ঘটনায় ডাঃ অমিত কুমার রায় সহ ২ জনের লাশ উদ্ধার করা করা হয়েছে।ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অমিত কুমার রায় (৩৯) বিসিএস, গত কাল রাত সাড়ে আটটায় নৌকা ডুবে নিখোঁজ হয়,আজ দুপুর ১:২০মিনিটে তার লাশ উদ্ধার হয়েছে।
নৌকা ডুবে দুইজন নিখোঁজের ঘটনায় তানভীর নামে একজনের লাশ উদ্ধার হয় গতকাল রাতে।
নিহত তানভীর আহমেদ মিশু ভালুকা বন্ধু মাল্টিমিডিয়ার পরিচালক।

সূত্র জানায়,১৭ই আগষ্ট মঙ্গলবার নৌকা ভ্রমণে যান ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগন।পরে ফিরে আসার সময় রাত আনুমানিক সাড়ে আটটায় উপজেলার রাজৈ ইউনিয়নের উড়াহাটি নামক এলাকায় ক্ষিরু নদীতে বালু ভর্তি ট্রলারের ধাক্কায় ভ্রমনকৃত নৌকাটি ডুবে যায়, এতে গাজীপুর সদর উপজেলার মৃত নন্দ দুলালের ছেলে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার অমিত কুমার রায় (৩৯) ও ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে তানভীর আহমেদ মিশু (৩২) নামে দুই জন নিখোঁজ হয়। কয়েক ঘন্টা খোঁজাখোঁজির পর রাতেই তানভীরের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ।কিন্তু রাতে ডাঃ অমিত কুমার রায়ের কোন খোঁজ পাওয়া যায়নি,পরে দীর্ঘ সময় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের চেষ্টায় খোঁজাখোঁজি করে আজ বুধবার দুপুর ১:২০মিনিটে ডাঃ অমিত কুমার রায়ের লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com